কুরআন › সূরা আস-সাফফাত

সূরা আস-সাফফাত

الصافات · ১৮২ আয়াত · মাক্কী

← আগের সূরাপরের সূরা →

আয়াতের অর্থের নিচে দেখাবে

وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفّٗا ১

শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবাদী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১]

فَٱلزَّـٰجِرَٰتِ زَجۡرٗا ২

অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। [তাবারী] পক্ষান্তরে কাতাদাহ বলেন, এর দ্বারা কুরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বুঝানো হয়েছে। [তাবারী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২]

فَٱلتَّـٰلِيَٰتِ ذِكۡرًا ৩

অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] মুজাহিদ বলেন, এখানে তেলাওয়াতে রত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। আর কাতাদাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য, কুরআন থেকে মানুষের ঘটনাবলী ও পূর্ববর্তী উম্মতদের কাহিনী যা তোমাদের উপর তেলাওয়াত করে শোনানো হয়। [তাবারী] আল্লামা শানকীতী বলেন, এখানে কাতারবন্দী, কঠোর পরিচালক ও তেলাওয়াতকারী বলে ফেরেশতাদের কয়েকটি দলকে বুঝানো হয়েছে। কারণ, এ সূরারই অন্যত্র কাতারবন্দী থাকা ফেরেশতাদের গুণ হিসেবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, “আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।” [১৬৫-১৬৬]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩]

إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ ৪

নিশ্চয় তোমাদের মাবুদ এক।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪]

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ ৫

তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] সুদী বলেন, এর বহু বচনের কারণ হচ্ছে, শীত কাল এবং গ্ৰীষ্ম কালে সূর্য উদিত হওয়ার স্থানের ভিন্নতা। তিনি আরও বলেন, সারা বছরে সূর্যের ৩৬০টি উদিত হওয়ার স্থান রয়েছে, অনুরূপভাবে সূর্যাস্ত যাওয়ারও অনুরূপ স্থান রয়েছে। [তাবারী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫]

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ৬

নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এর সমার্থে দেখুন, সূরা ফুসসিলাত: ১২; সূরা আল-হিজর: ১৬; সূরা আল-মুলক: ৫

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬]

وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ ৭

এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অনুরূপ দেখুন, সূরা আল-হিজর: ১৭-১৮।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭]

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ৮

ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] কাতাদাহ বলেন, বলে ফেরেশতাদের ঐ দলটিকে বোঝানো হয়েছে, যারা তাদের নীচে যারা আছে তাদের উপরে অবস্থান করছে। সেখান থেকে কোন কিছু শোনা নিষিদ্ধ করা হয়েছে। [তাবারী।]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮]

دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ ৯

ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] কি নিক্ষিপ্ত হয়, তা বলা হয়নি। কাতাদাহ বলেন, তাদের উপর অগ্নিস্ফু লিঙ্গ বা উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। [তাবারী] আর মুজাহিদ বলেন, এখানে শব্দটির অন্য অর্থ বিতাড়িত অবস্থায় [তাবারী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯]

إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ১০

তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০]

فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ১১

আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] মুজাহিদ বলেন, অন্য সৃষ্টি যেমন, আসমান, যমীন ও পাহাড়। [তাবারী।]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১]

بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ১২

বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] কাতাদাহ বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হচ্ছিলেন যে, এ কুরআন তাকে দেয়া হয়েছে, অথচ পথভ্রষ্টরা এটাকে নিয়ে উপহাস করছে। [তাবারী।]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২]

وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ ১৩

যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩]

وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ ১৪

তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪]

وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ ১৫

এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫]

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ১৬

আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬]

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ১৭

আমাদের পিতৃপুরুষগণও কি

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭]

قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ ১৮

বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৮]

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ ১৯

বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দের একাধিক অর্থ হয়ে থাকে। এর এক অর্থ, ‘প্রচণ্ড ধমক’ বা ‘ভয়ানক শব্দ’। এখানে মৃতদেরকে জীবিত করার উদ্দেশ্যে ইসরাফীল আলাইহিস সালাম এর শিংগায় দ্বিতীয় ফুৎকার বোঝানো হয়েছে। [ফাতহুল কাদীর]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৯]

وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ ২০

এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২০]

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ২১

বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২১]

۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ ২২

একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] আল্লামা শানকীতী বলেন, যালেম বলে এখানে কাফেরদেরকে বোঝানো হয়েছে। কারণ, পরবর্তী অংশ ‘আর যাদের ইবাদাত করত তারা আল্লাহর পরিবর্তে ” থেকে এটাই সুস্পষ্ট। কুরআনের বিভিন্ন স্থানে যুলুম বলে শির্ক উদ্দেশ্য নেয়া হয়েছে। [আদওয়াউল বায়ান]

[২] ইবনে আব্বাস বলেন, এখানে বলে অনুরূপ ও সমমতের লোক বোঝানো হয়েছে। কাতাদাহ বলেন, এর দ্বারা তাদের মত অন্যান্য কাফের বোঝানো হয়েছে। [তাবারী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২২]

مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ ২৩

আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অথবা জাহান্নামের চতুর্থ দরজা হচ্ছে জাহীম। তাদেরকে সেদিকে পথনির্দে শ কর। [আত-তাফসীরুস সহীহ]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৩]

وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ২৪

এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৪]

مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ২৫

তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৫]

بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ২৬

বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৬]

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ২৭

তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৭]

قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ২৮

বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। এক. তোমরা তোমাদের শপথ নিয়ে এসে বলতে যে, তোমরা হকের উপর আছ, তাই আমরা তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। তোমরা এমনভাবে আসতে যে, আমরা তোমাদেরকে নিরাপদ মনে করতাম। ফলে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। অর্থাৎ তোমরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছ। [জালালাইন] দুই. অন্য অর্থ হচ্ছে, তোমরা দ্বীন ও হকের লেবাস পরে আসতে, আর আমাদেরকে শরীআতের বিধি-বিধান সম্পর্কে উদাসীন করে দিতে। তা থেকে দূরে রাখতে। আর আমাদের কাছে ভ্ৰষ্ট পথকে শোভিত করে দেখাতে। [তাবারী; মুয়াসসার] তিন. তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম। [সা’দী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৮]

قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ২৯

তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ২৯]

وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ৩০

এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩০]

فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ৩১

আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩১]

فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ৩২

আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩২]

فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ৩৩

তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৩]

إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ৩৪

অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৪]

إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ৩৫

তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অহংকারের কারণেই তারা মূলত: এ কালেমা উচ্চারণ করেনি। যদি তারা এ কালেমা উচ্চারণ করত তবে তাদের অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা হতো। তিনি বলেছেন, “আমি তো মানুষের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা বলবে, "লা ইলাহা ইল্লাল্লাহ”। যদি তারা তা বলে তবে তাদের জান ও মাল আমার হাত থেকে নিরাপদ হবে। তবে ইসলামের হক ছাড়া। আর তাদের হিসেব তো আল্লাহরই উপর। [বুখারী:২৫, মুসলিম:২২] ইমাম যুহরী বলেন, আল্লাহ তা'আলা তাঁর কিতাবেও তা উল্লেখ করেছেন। তিনি তাঁর কিতাবে একদল লোকের অহংকারের কথা বর্ণনা করে বলেছেন, “তাদেরকে 'আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই’ বলা হলে তারা অহংকার করত”। আরও বলেছেন, “যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা---অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন; আর তাদেরকে তাকওয়ার কালেমায় সুদৃঢ় করলেন,” আর সেই তাকওয়ার কালেমা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুশরিকরা হুদাইবিয়ার দিন এটা বলা থেকে অহংকার করে বিরত ছিল। [ইবন হিব্বান: ১/৪৫১-৪৫২; আত-তাফসীরুস সহীহ]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৫]

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ৩৬

এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৬]

بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ৩৭

না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৭]

إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ৩৮

তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৮]

وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ৩৯

তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৩৯]

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ৪০

তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪০]

أُوْلَـٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ৪১

তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪১]

فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ৪২

ফল-মূল এবং তারা সম্মানিত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪২]

فِي جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ৪৩

নেয়ামতের উদ্যানসমূহ।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৩]

عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ৪৪

মুখোমুখি হয়ে আসনে আসীন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৪]

يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ৪৫

তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শরাবের পানিপাত্র নিয়ে ঘুরে ঘুরে জান্নাতীদের মধ্যে কারা পরিবেশন করবে সেকথা এখানে বলা হয়নি। এর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে অন্যান্য স্থানেঃ “আর তাদের খিদমত করার জন্য ঘুরবে তাদের খাদেম ছেলেরা যারা এমন সুন্দর যেমন ঝিনুকে লুকানো মোতি।” [সূরা আত-তুর: ২৪] “আর তাদের খিদমত করার জন্য ঘুরে ফিরবে এমন সব বালক যারা হামেশা বালকই থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে মোতি ছড়িয়ে দেয়া হয়েছে।” [সূরা আল-ইনসান: ১৯]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৫]

بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّـٰرِبِينَ ৪৬

সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৬]

لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ৪৭

তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৭]

وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ৪৮

তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এখানে জান্নাতের হুরীদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এ আয়াতে প্রথমে তাদের গুণ বর্ণিত হয়েছে যে, তারা হবে "আনতনয়না”। যেসব স্বামীর সাথে আল্লাহ তা'আলা তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবেন, তারা তাদের ছাড়া কোন ভিন্ন পুরুষের প্রতি দৃষ্টিপাত করবে না। কোন কোন মুফাসসির এর অর্থ করেছেন, তারা তাদের স্বামীদের দৃষ্টি নত রাখবে। অর্থাৎ তারা নিজেরা এমন ‘অনিন্দ্য সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিতা’ হবে যে, স্বামীদের মনে অন্য কোন নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনাই হবে না। [দেখুন, তাবারী; আব্দওয়াউল বায়ান]

[২] এখানে হুরীদের দ্বিতীয় গুণ বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, তাদের চোখ বড় বড় হবে। মেয়েদের চোখ বড় হলে সুন্দর দেখায়। [দেখুন,তাবারী; আদওয়াউল বায়ান]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৮]

كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ৪৯

যেন তারা সুরক্ষিত ডিম।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এখানে জান্নাতের হুরীগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছ এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে, তা এমনই সুরক্ষিত থাকে যে, এর উপর বাইরের ধূলিকণার কোন প্রভাব পড়ে না। ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রঙ সাদা হলুদাভ হয়ে থাকে; যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রঙ হিসেবে গণ্য হত। তাই এর সাথে তুলনা করা হয়েছে। [দেখুন,তাবারী; আদওয়াউল বায়ান]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৪৯]

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ৫০

অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫০]

قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ৫১

তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫১]

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ ৫২

সে বলত, তুমি কি বিশ্বাস কর যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫২]

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ৫৩

আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৩]

قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ৫৪

আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৪]

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ ৫৫

অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৫]

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ৫৬

সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৬]

وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ ৫৭

আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ যদি আমার উপর আল্লাহর নেয়ামত না থাকত, তবে তো আমি জাহান্নামের শাস্তিতে হাযিরকৃত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। [সা'দী]

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৭]

أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ ৫৮

এখন আমাদের আর মৃত্যু হবে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৮]

إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ৫৯

আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৫৯]

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ৬০

নিশ্চয় এই মহা সাফল্য।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬০]

لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ ৬১

এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬১]

أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ৬২

এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬২]

إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّـٰلِمِينَ ৬৩

আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৩]

إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ ৬৪

এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৪]

طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ৬৫

এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৫]

فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ৬৬

কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৬]

ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ ৬৭

তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৭]

ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ ৬৮

অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৮]

إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ৬৯

তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৬৯]

فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ ৭০

অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭০]

وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ ৭১

তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭১]

وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ৭২

আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭২]

فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ৭৩

অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৩]

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ৭৪

তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৪]

وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ ৭৫

আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৫]

وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ৭৬

আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৬]

وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ৭৭

এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৭]

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ৭৮

আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৮]

سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ৭৯

বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৭৯]

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ৮০

আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮০]

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ৮১

সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮১]

ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ৮২

অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮২]

۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ৮৩

আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৩]

إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ৮৪

যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৪]

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ৮৫

যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৫]

أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ৮৬

তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৬]

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ৮৭

বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৭]

فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ৮৮

অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৮]

فَقَالَ إِنِّي سَقِيمٞ ৮৯

এবং বললঃ আমি পীড়িত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৮৯]

فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ৯০

অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯০]

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ৯১

অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯১]

مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ৯২

তোমাদের কি হল যে, কথা বলছ না

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯২]

فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ৯৩

অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৩]

فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ৯৪

তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৪]

قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ৯৫

সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৫]

وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ৯৬

অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৬]

قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ৯৭

তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৭]

فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ৯৮

তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৮]

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ৯৯

সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ৯৯]

رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ ১০০

হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০০]

فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ১০১

সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০১]

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ ১০২

অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০২]

فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ১০৩

যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৩]

وَنَٰدَيۡنَٰهُ أَن يَـٰٓإِبۡرَٰهِيمُ ১০৪

তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৪]

قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ১০৫

তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৫]

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَـٰٓؤُاْ ٱلۡمُبِينُ ১০৬

নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৬]

وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ১০৭

আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৭]

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ১০৮

আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৮]

سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ১০৯

ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১০৯]

كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ১১০

এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১০]

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ১১১

সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১১]

وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّـٰلِحِينَ ১১২

আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১২]

وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ১১৩

তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৩]

وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ১১৪

আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৪]

وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ১১৫

তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৫]

وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ১১৬

আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৬]

وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ১১৭

আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৭]

وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ১১৮

এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৮]

وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ১১৯

আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১১৯]

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ১২০

মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২০]

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ১২১

এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২১]

إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ১২২

তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২২]

وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ১২৩

নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৩]

إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ১২৪

যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৪]

أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ১২৫

তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৫]

ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ১২৬

যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৬]

فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ১২৭

অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৭]

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ১২৮

কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৮]

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ১২৯

আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১২৯]

سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ১৩০

ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩০]

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ১৩১

এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩১]

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ১৩২

সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩২]

وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ১৩৩

নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৩]

إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ১৩৪

যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৪]

إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ১৩৫

কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৫]

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ১৩৬

অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৬]

وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ১৩৭

তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৭]

وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ১৩৮

এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৮]

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ১৩৯

আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৩৯]

إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ১৪০

যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪০]

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ১৪১

অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪১]

فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ১৪২

অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪২]

فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ১৪৩

যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৩]

لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ১৪৪

তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৪]

۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ১৪৫

অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৫]

وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ১৪৬

আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৬]

وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ১৪৭

এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৭]

فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ১৪৮

তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৮]

فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ১৪৯

এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৪৯]

أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَـٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ১৫০

না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫০]

أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ১৫১

জেনো, তারা মনগড়া উক্তি করে যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫১]

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ১৫২

আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫২]

أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ১৫৩

তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৩]

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ১৫৪

তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৪]

أَفَلَا تَذَكَّرُونَ ১৫৫

তোমরা কি অনুধাবন কর না

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৫]

أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ১৫৬

না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৬]

فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ১৫৭

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৭]

وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ১৫৮

তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৮]

سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ১৫৯

তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৫৯]

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ১৬০

তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬০]

فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ১৬১

অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬১]

مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ১৬২

তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬২]

إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ১৬৩

শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৩]

وَمَامِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ১৬৪

আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৪]

وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ১৬৫

এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৫]

وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ১৬৬

এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৬]

وَإِن كَانُواْ لَيَقُولُونَ ১৬৭

তারা তো বলতঃ

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৭]

لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ১৬৮

যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৮]

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ১৬৯

তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৬৯]

فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ১৭০

বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭০]

وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ১৭১

আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭১]

إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ১৭২

অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭২]

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ১৭৩

আর আমার বাহিনীই হয় বিজয়ী।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৩]

فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ১৭৪

অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৪]

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ১৭৫

এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৫]

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ১৭৬

আমার আযাব কি তারা দ্রুত কামনা করে

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৬]

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ১৭৭

অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৭]

وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ১৭৮

আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৮]

وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ১৭৯

এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৭৯]

سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ১৮০

পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৮০]

وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ১৮১

পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৮১]

وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ১৮২

সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।

· · [সূরা আস-সাফফাত, আয়াত নং ১৮২]

তাফসীর: সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। উৎস: QuranulKarim.com (বিনামূল্যে প্রকাশিত)।

কুরআনের আরবি পাঠ ও বাংলা অনুবাদ: কুরআন এনসাইক্লোপিডিয়া (quranenc.com), quran-json (CC BY-SA 4.0)।