কুরআন › সূরা ʻআবাসা

সূরা ʻআবাসা

عبس · ৪২ আয়াত · মাক্কী

← আগের সূরাপরের সূরা →

আয়াতের অর্থের নিচে দেখাবে

عَبَسَ وَتَوَلَّىٰٓ ১

তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সূরা সম্পর্কিত তথ্যঃ

এ সূরাটি সাহাবী আবদুল্লাহ্ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ‘আনহু এর সাথে বিশেষভাবে জড়িত। তাঁর মা উম্মে মাকতুম ছিলেন খাদীজা রাদিয়াল্লাহু ‘আনহার পিতা খুওয়াইলিদের সহোদর বোন। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শ্যালক। বংশ মর্যাদার দিক দিয়ে সমাজের সাধারণ শ্রেণীভুক্ত নন বরং অভিজাত বংশীয় ছিলেন। আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু অন্ধ হওয়ার কারণে জানতে পারেননি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যের সাথে আলোচনারত আছেন। তিনি মজলিসে প্রবেশ করেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আওয়াজ দিতে শুরু করেন এবং বার বার আওয়াজ দেন। কোন কোন বর্ণনায় এসেছে যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন এর একটি আয়াতের পাঠ জিজ্ঞাসা করেন এবং সাথে সাথে জওয়াব দিতে পীড়াপীড়ি করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মক্কার কাফের নেতৃ বর্গের সাথে আলোচনায় মশগুল ছিলেন। এই নেতৃ বর্গ ছিলেন ওতবা ইবনে রবীয়া, আবু জাহল ইবনে হিশাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতৃব্য আব্বাস। তিনি তখনও মুসলিম হননি। এরূপ ক্ষেত্রে আবদুল্লাহ্ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ‘আনহু এর এভাবে কথা বলা এবং মামুলী প্রশ্ন নিয়ে তাৎক্ষনিক জওয়াবের জন্য পীড়াপীড়ি করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বিরক্তিকর ঠেকে। এই বিরক্তির প্রধান কারণ ছিল এই যে, আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু পাক্কা মুসলিম ছিলেন এবং সদা সবৰ্দা মজলিসে উপস্থিত থাকতেন। তিনি এই প্রশ্ন অন্য সময়ও রাখতে পারতেন। তাঁর জওয়াব বিলম্বিত করার মধ্যে কোন ধর্মীয় ক্ষতির আশংকা ছিল না। কিন্তু আল্লাহ্ তা'আলা নবীর এ বিরক্তি প্রকাশ পছন্দ করলেন না। তিনি আয়াত নাযিল করে তার প্রতিকার করেন। [দেখুন: তিরমিয়ী: ৩৩২৮, ৩৩৩১, মুয়াত্তা মালেক: ১/২০৩]

[১] শব্দের অর্থ রুষ্টতা অবলম্বন করা এবং চোখে মুখে বিরক্তি প্ৰকাশ করা। শব্দের অর্থ মুখ ফিরিয়ে নেয়া। [জালালাইন|

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১]

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ২

কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২]

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ৩

আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩]

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ৪

অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ আপনি কি জানেন এই সাহাবী যা জিজ্ঞেস করেছিল তা তাকে শিক্ষা দিলে সে তা দ্বারা পরিশুদ্ধ হতে পারত কিংবা কমপক্ষে আল্লাহ্ তা‘আলাকে স্মরণ করে উপকার লাভ করতে পারত। [দেখুন, মুয়াসসার; সা‘দী]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৪]

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ৫

পরন্তু যে বেপরোয়া

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৫]

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ৬

আপনি তার চিন্তায় মশগুল।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৬]

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ৭

সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৭]

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ৮

যে আপনার কাছে দৌড়ে আসলো

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৮]

وَهُوَ يَخۡشَىٰ ৯

এমতাবস্থায় যে, সে ভয় করে

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৯]

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ১০

আপনি তাকে অবজ্ঞা করলেন।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১০]

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ১১

কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ এমনটি কখনো করবেন না। যে সব লোক আল্লাহ্কে ভুলে আছে এবং যারা নিজেদের দুনিয়াবী সহায়-সম্পদ ও প্রভাব- প্রতিপত্তির অহংকারে মত্ত হয়ে আছে, তাদেরকে অযথা গুরুত্ব দিবেন না। ইসলাম, অহি বা কুরআন এমন কিছু নয় যে, যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে থাকে তার সামনে নতজানু হয়ে তা পেশ করতে হবে। বরং সে সত্যের যতটা মুখাপেক্ষী নয় সত্যও তার ততটা মুখাপেক্ষী নয়। বরং তাদেরই ইসলামের মহত্তের সামনে নতজানু হতে হবে। [তাতিম্মাতু আদ্ওয়াউল বায়ান]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১১]

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ১২

অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১২]

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ১৩

এটা লিখিত আছে সম্মানিত

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৩]

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ১৪

উচ্চ পবিত্র পত্রসমূহে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থ সম্মানিত, মর্যাদাসম্পন্ন। বলে এর মর্যাদা অনেক উচ্চ-তা বোঝানো হয়েছে। [ইবন কাসীর] আর বলে বোঝানো হয়েছে হাসান বসরীর মতে, যাবতীয় নাপাক থেকে পবিত্র। সুদ্দী বলেন, এর অর্থ কাফেররা এটা পাওয়ার অধিকারী নয়। তাদের হাত থেকে পবিত্র। হাসান থেকে অপর বর্ণনায় বলা হয়েছে, এর অর্থ মুশরিকদের উপর নাযিল হওয়া থেকে পবিত্র। [কুরতু বী] ইবন কাসীর বলেন, এর অর্থ এটি বাড়তি-কমতি ও অপবিত্রতা থেকে পবিত্র ও মুক্ত।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৪]

بِأَيۡدِي سَفَرَةٖ ১৫

লিপিকারের হস্তে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দটি এর বহুবচন হতে পারে। তখন অর্থ হবে লিপিকার বা লেখক। আর যদি শব্দটি থেকে আসে, তখন এর অর্থ দূতগণ। এই শব্দ দ্বারা ফেরেশতা উদ্দেশ্য হতে পারে, আবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদেরও উদ্দেশ্য হতে পারে। প্রথমটিই অধিক শুদ্ধ। সহীহ হাদীসে এ এর তাফসীর ফেরেশতাদেরই উদ্দেশ্য নেয়া হয়েছে।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘কেরাআতে বিশেষজ্ঞ কুরআন পাঠক সম্মানিত নেককার দূতদের (ফেরেশতাদের) সাথে থাকবে আর যে ব্যক্তি বিশেষজ্ঞ নয় কিন্তু কষ্টে সৃষ্টি পড়ে সে দ্বিগুণ সওয়াব পাবে। [বুখারী: ৪৯৩৭, মুসলিম: ৭৯৮] [ইবন কাসীর]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৫]

كِرَامِۭ بَرَرَةٖ ১৬

যারা মহৎ, পূত চরিত্র।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৬]

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ১৭

মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এর অর্থ, সে কত বড় সত্য-অস্বীকারকারী। তাছাড়া এ আয়াতের আর একটি অর্থ হতে পারে। অর্থাৎ “কোন জিনিসটি তাকে সত্য অস্বীকার করতে উদ্ধু দ্ধ করেছে?” [তাবারী]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৭]

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ১৮

তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৮]

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ১৯

শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ সুপরিমিত করেছেন, তার গঠন-প্রকৃ তি, আকার-আকৃ তি সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন। শব্দের এরূপ অৰ্থও হতে পারে যে, মানুষ যখন মাতৃগর্ভে সৃষ্টি হতে থাকে তখন আল্লাহ্ তা‘আলা তার কাজ, বয়স, রিযিক, ভাগ্য ইত্যাদি তকদীর নির্দিষ্ট করে দিয়েছেন। তাছাড়া পূর্ব থেকেই প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট করা আছে তার গায়ের রং কি হবে, সে কতটুকু উচুঁ হবে, তার দেহ কতটুকু কি পরিমাণ মোটা ও পরিপুষ্ট হবে। এত সব সত্ত্বেও সে তার রবের সাথে কুফরী করে। [দেখুন, কুরতু বী]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ১৯]

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ২০

অতঃপর তার পথ সহজ করেছেন

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ আল্লাহ্ তা‘আলা স্বীয় ক্ষমতা-বলে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করেন। তারপর তিনিই তার অপার শক্তির মাধ্যমে মাতৃগৰ্ভ থেকে জীবিত ও পুর্ণাঙ্গ মানুষের বাইরে আসার পথ সহজ করে দেয়। ফলে দেহটি সহী-সালামতে বাইরে চলে আসে এবং মায়েরও এতে তেমন কোন দৈহিক ক্ষতি হয় না। এছাড়া আয়াতের আরেকটি অর্থ হচ্ছে, দুনিয়ায় তিনি তার জন্য নিজের জন্য ভালো বা মন্দ, কৃতজ্ঞতা বা

অকৃ তজ্ঞতা আনুগত্য বা অবাধ্যতার মধ্যে সে কোন পথ চায় তা তার সামনে খুলে রেখে দিয়েছেন এবং পথ তার জন্য সহজ করে দিয়েছেন। ফলে সে শুকরিয়া আদায় করে সৎপথ গ্রহণ করতে পারে, আবার কুফরী করে বিপথে যেতে পারে। [দেখুন, ইবন কাসীর]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২০]

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ২১

অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২১]

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ২২

এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ্ তা‘আলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনিই এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাঁকে অস্বীকার করে, তাঁর হক আদায় করে না। [সা‘দী] আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহুর সাথীরা বলল, চল্লিশ দিন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমি এটা বলতে অস্বীকার করছি, তারা বলল, চল্লিশ বছর? তিনি বললেন, আমি এটা বলতেও অস্বীকার করছি। তারা বলল, তাহলে কি চল্লিশ মাস? তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পঁচে যায় একমাত্র মেরুদণ্ডের নিমভাগের একটি ছোট্ট কোষ ব্যতীত। তার উপরই আবার সৃষ্টি জড়ো হবে।” [বুখারী: ৪৮১৪, মুসলিম: ২৯৫৫]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২২]

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ২৩

সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৩]

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ২৪

মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] মানবসৃষ্টির সূচনা উল্লেখ করার পর মানুষ যে খাদ্যের নেয়ামত ভোগ করে, এখানে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ খাদ্য সম্পর্কে তার একবার চিন্তা করা প্রয়োজন – কিভাবে এই খাদ্য উৎপন্ন হয়। আল্লাহ্ যদি এর উপকরণগুলো সরবরাহ না করতেন তাহলে কি জমি থেকে এই খাদ্য উৎপন্ন করার ক্ষমতা মানুষের ছিল? এসব নেয়ামতসমূহ তিনি মানুষকে দিয়েছেন যাতে মানুষ কিয়ামতের প্রস্তুতির জন্য এর সাহায্যে আল্লাহ্র ইবাদত করে। [কুরতু বী]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৪]

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ২৫

আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৫]

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ২৬

এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৬]

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ২৭

অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৭]

وَعِنَبٗا وَقَضۡبٗا ২৮

আঙ্গুর, শাক-সব্জি

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৮]

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ২৯

যয়তুন, খর্জূর

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ২৯]

وَحَدَآئِقَ غُلۡبٗا ৩০

ঘন উদ্যান

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩০]

وَفَٰكِهَةٗ وَأَبّٗا ৩১

ফল এবং ঘাস

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দটির উপরোক্ত অর্থ ইবনে আব্বাস ও উমর রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। [সহীহ ইবনে খুযাইমাহ: ২১৭২]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩১]

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ৩২

তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ কেবল তোমাদের জন্যই নয়, তোমাদের যেসব গবাদি-গৃহপালিত পশু রয়েছে, তাদের জন্যও। এসব নেয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহ্র ইবাদত, তার প্রতি শুকরিয়া আদায় করা ও তার নির্দেশাবলি মেনে চলার প্রয়োজনীয়তা ফুটে ওঠে।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩২]

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ৩৩

অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] আয়াতে বর্ণিত শব্দটির মূল অর্থ হলো, ‘এমন কঠোর ডাক যার ফলে মানুষ শ্রবণশক্তি হারিয়ে ফেলে।’ এখানে কিয়ামতের দ্বিতীয় শিংগাধ্বনির কথা বলা হয়েছে। যা পুনরুত্থানের শিঙ্গায় ফুঁ ক দেয়া বোঝায়। এই বিকট আওয়ায বুলন্দ হবার সাথে সাথেই মরা মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের মাঠে উপস্থিত হবে। [মুয়াসসার, জালালাইন]

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৩]

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ৩৪

সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৪]

وَأُمِّهِۦ وَأَبِيهِ ৩৫

তার মাতা, তার পিতা

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৫]

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ৩৬

তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এখানে হাশরের ময়দানে সমাবেশের দিন বোঝানো হয়েছে, সেদিন প্রত্যেক মানুষ আপন চিন্তায় বিভোর হবে। সেদিন মানুষ তার অতি-নিকটাত্মীয়কে দেখলেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। [ইবন কাসীর] প্ৰায় এই একই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে সূরা মা‘আরিজের ১০ থেকে ১৪ পর্যন্ত আয়াতে।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৬]

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ৩৭

সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] প্ৰত্যেক মানুষ তার ভ্রাতার কাছ থেকে এবং পিতা মাতা স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে সেদিন মুখ লুকিয়ে ফিরবে। দুনিয়াতে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা ভ্রাতাদের মধ্যে হয়। এর চেয়ে বেশী পিতা-মাতাকে সাহায্য করার চিন্তা করা হয় এবং স্বভাবগত কারণে এর চেয়েও বেশী স্ত্রী এবং সন্তানদের সাথে সম্পর্ক স্থাপিত হয়। আয়াতে নীচ থেকে উপরের সম্পর্ক যথাক্রমে উল্লেখ করা হয়েছে। [কাতাদা: দেখুন, ইবন কাসীর] হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সমস্ত মানুষ একেবারেই উলংগ হয়ে উঠবে। একথা শুনে তার পবিত্র স্ত্রীদের মধ্য থেকে কোন একজন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের লজ্জাস্থান কি সেদিন সবার সামনে খোলা থাকবে? জবাবে রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতটি

তেলাওয়াত করে বলেন, সেদিন অন্যের দিকে তাকাবার মতো হুঁ শ ও চেতনা কারো থাকবে না। [নাসাঈ: ২০৮৩, তিরমিয়ী: ৩৩৩২, ইবনে মাজাহঃ ৪২৭৬, মুসনাদে আহমাদ: ৬/৮৯]।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৭]

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ৩৮

অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৮]

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ৩৯

সহাস্য ও প্রফুল্ল।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৩৯]

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ৪০

এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৪০]

تَرۡهَقُهَا قَتَرَةٌ ৪১

তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৪১]

أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ৪২

তারাই কাফের পাপিষ্ঠের দল।

· · [সূরা ʻআবাসা, আয়াত নং ৪২]

তাফসীর: সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। উৎস: QuranulKarim.com (বিনামূল্যে প্রকাশিত)।

কুরআনের আরবি পাঠ ও বাংলা অনুবাদ: কুরআন এনসাইক্লোপিডিয়া (quranenc.com), quran-json (CC BY-SA 4.0)।