কুরআন › সূরা আল-কলম

সূরা আল-কলম

القلم · ৫২ আয়াত · মাক্কী

← আগের সূরাপরের সূরা →

আয়াতের অর্থের নিচে দেখাবে

نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ১

নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সূরা সংক্রান্ত আলোচনাঃ

আয়াত সংখ্যাঃ ৫২ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ মক্কী।

রহমান, রহীম আল্লাহ্র নামে

[১] মুজাহিদ বলেন, কলম মানে যে কলম দিয়ে যিক্র অর্থাৎ কুরআন মজীদ লেখা হচ্ছিলো। [কুরতু বী] কলম সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-বলেন, “সর্বপ্রথম আল্লাহ তা‘আলা কলম সৃষ্টি করে তাকে লেখার আদেশ করেন। কলম বলল, কি লিখব? তখন আল্লাহ্ বললেন, যা হয়েছে এবং যা হবে তা সবই লিখ। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল ঘটনা ও অবস্থা লিখে দিল।” [মুসনাদে আহমাদ: ৫/৩১৭] অন্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ তা‘আলা সমগ্র সৃষ্টির তাকদীর আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছিলেন।” [মুসলিম: ২৬৫৩, তিরমিয়ী: ২১৫৬, মুসনাদে আহমাদ: ২/১৬৯] কুরআনের অন্যত্রও এ কলমের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “তিনি (আল্লাহ) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন”। [সূরা আল- আলাক: ৪]।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১]

مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ২

আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২]

وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ৩

আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩]

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ৪

আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] আয়াতে উল্লেখিত, “মহৎ চরিত্র” এর অর্থ নির্ধারণে কয়েকটি মত বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, মহৎ চরিত্রের অর্থ মহৎ দ্বীন। কেননা, আল্লাহ তা‘আলার কাছে ইসলাম অপেক্ষা অধিক প্রিয় কোনো দ্বীন নেই। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, স্বয়ং কুরআন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর “মহৎ চরিত্র”। অর্থাৎ কুরআন পাক যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয়, তিনি সেসবের বাস্তব নমুনা। আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “মহৎ চরিত্র” বলে কুরআনের শিষ্টাচার বোঝানো হয়েছে; অর্থাৎ যেসব শিষ্টাচার কুরআন শিক্ষা দিয়েছে। [কুরতু বী]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈতিক চরিত্রের সর্বোত্তম সংজ্ঞা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা। তিনি বলেছেন, কুরআনই ছিলো তার চরিত্র। [মুসনাদে আহমাদ: ৬/৯১] আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বৰ্ণনা করেছেন, “আমি দশ বছর যাবত রাসূলুল্লাহ্র খেদমতে নিয়োজিত ছিলাম। আমার কোন কাজ সম্পর্কে তিনি কখনো উহ! শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কোন কাজ দেখে কখনো বলেননি, তুমি এ কাজ করলে কেন? কিংবা কোন কাজ না করলে কখনো বলেননি, তুমি এ কাজ করলে না কেন? [বুখারী: ৬০৩৮, মুসলিম: ২৩০৯] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্তায় আল্লাহ্ তা‘আলা যাবতীয় উত্তম চরিত্র পূর্ণমাত্রায় সন্নিবেশিত করে দিয়েছিলেন। তিনি নিজেই বলেন, “আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি।” [মুসনাদে আহমাদ: ২/৩৮১, মুস্তাদরাকে হাকিম: ২/৬৭০]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪]

فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ৫

সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৫]

بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ৬

কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দের অর্থ এস্থলে বিকারগ্রস্ত পাগল। [বাগভী]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৬]

إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ৭

আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৭]

فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ৮

অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৮]

وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ৯

তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৯]

وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ১০

যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১০]

هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ১১

যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে যারা “পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়” তাদের নিন্দা করা হয়েছে। তাদের সম্পর্কে কঠিন সাবধানবাণী শোনানো হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কাত্তাত (যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় সে) জান্নাতে প্ৰবেশ করবে না। ” [বুখারী: ৬০৫৬]

· · [সূরা আল-কলম, আয়াত নং ১১]

مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ১২

যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ

· · [সূরা আল-কলম, আয়াত নং ১২]

عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ১৩

কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের স্বভাব-চরিত্র সম্পর্কে জানাব না? প্রতিটি দূর্বল, যাকে লোকেরা দূর্বল করে রাখে বা দূর্বল হিসেবে চলে নিজের শক্তিমত্তার অহংকারে মত্ত হয় না, সে যদি কোন ব্যাপারে আল্লাহ্র কাছে শপথ করে বসে আল্লাহ্ সেটা পূর্ণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের চরিত্র সম্পর্কে জানাব না? প্রতিটি রূঢ় স্বভাববিশিষ্ট মানুষ, প্রচণ্ড কৃপন, অহংকারী।” [বুখারী: ৪৯১৮]

[২] কোন কোন বর্ণনায় এসেছে, বলে এমন লোক উদ্দেশ্য যার কানের অনেকাংশ কেটে লটকে রাখা হয়েছে যেমন কোন কোন

ছাগলের কানের কর্তিত অংশ লটকে থাকে। [বুখারী: ৪৯১৭]

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৩]

أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ ১৪

এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৪]

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ১৫

তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৫]

سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ১৬

আমি তার নাসিকা দাগিয়ে দিব।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৬]

إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ১৭

আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ আমি মক্কাবাসীদের পরীক্ষায় ফেলেছি। [কুরতু বী]

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৭]

وَلَا يَسۡتَثۡنُونَ ১৮

ইনশাআল্লাহ না বলে।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৮]

فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ১৯

অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।

· · [সূরা আল-কলম, আয়াত নং ১৯]

فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ২০

ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২০]

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ২১

সকালে তারা একে অপরকে ডেকে বলল

· · [সূরা আল-কলম, আয়াত নং ২১]

أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ২২

তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২২]

فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ২৩

অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৩]

أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ২৪

অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৪]

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ২৫

তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৫]

فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ২৬

অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৬]

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ২৭

বরং আমরা তো কপালপোড়া

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৭]

قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ২৮

তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৮]

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ২৯

তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।

· · [সূরা আল-কলম, আয়াত নং ২৯]

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ৩০

অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩০]

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ৩১

তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩১]

عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ৩২

সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩২]

كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ৩৩

শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] মক্কাবাসীদের ওপর দুর্ভিক্ষরূপী আযাবের সংক্ষিপ্ত এবং উদ্যান মালিকদের ক্ষেত জ্বলে যাওয়ার বিস্তারিত বর্ণনার পর সাধারণ বিধি বর্ণনা করা হয়েছে যে, যখন আল্লাহ্র আযাব আসে, তখন এভাবেই আসে। দুনিয়ার এই আযাব আসার পরও তাদের আখেরাতের আযাব দূর হয়ে যায় না; বরং আখেরাতের আযাব ভিন্ন এবং তদপেক্ষা কঠোর হয়ে থাকে। [দেখুন-কু রতুবী]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৩]

إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ৩৪

মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘দ্বিতীয় রুকূ ’

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৪]

أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ৩৫

আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৫]

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ৩৬

তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৬]

أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ৩৭

তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৭]

إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ৩৮

তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৮]

أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ৩৯

না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে

· · [সূরা আল-কলম, আয়াত নং ৩৯]

سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ৪০

আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪০]

أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ৪১

না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪১]

يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ৪২

গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] আয়াতে বলা হয়েছে, “যেদিন পায়ের গোছা উম্মোচিত করা হবে”। পায়ের গোছা উম্মোচিত করার এক অৰ্থ অবস্থা কঠিন হওয়াও হয়। আর তখন অর্থ হবে, যেদিন মানুষের অবস্থা অত্যন্ত কঠিন হবে। [বাগভী; ফাতহুল কাদীর] কিন্তু এ আয়াতের তাফসীরে সহীহ হাদীসে স্পষ্ট এসেছে যে, এখানে মহান আল্লাহ্র “পায়ের গোছা” বোঝানো হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু

আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের রব তাঁর পায়ের গোছা” অনাবৃত করবেন, ফলে প্রতিটি মুমিন নর ও নারী তাঁর জন্য সিজদাহ করবেন। পক্ষান্তরে যারা দুনিয়াতে প্রদর্শনেচ্ছা কিংবা শুনানোর উদ্দেশ্যে সিজদাহ করেছিল, তারা সিজদাহ করতে সক্ষম হবে না। তারা সিজদাহ করতে যাবে কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না।” [বুখারী: ৪৯১৯]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪২]

خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ৪৩

তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৩]

فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ৪৪

অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৪]

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ৪৫

আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৫]

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ৪৬

আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৬]

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ৪৭

না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৭]

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ৪৮

আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] পবিত্র কুরআনের অন্যত্র এ ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, মাছের পেটের এবং সাগরের পানির অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম উচ্চস্বরে এ বলে প্রার্থনা করলেনঃ তোমার পবিত্র সত্তা ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। আসলে আমি অপরাধী। আল্লাহ্

তা‘আলা তার ফরিয়াদ গ্রহণ করলেন এবং তাকে এ দুঃখ ও মুসিবত থেকে মুক্তি দান করলেন। [সূরা আম্বিয়া: ৮৭-৮৮]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৮]

لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ৪৯

যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৪৯]

فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ ৫০

অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৫০]

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ৫১

কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।

· · [সূরা আল-কলম, আয়াত নং ৫১]

وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ৫২

অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এখানে ‘তা’ বলে অধিকাংশ মুফাসসিরের মতে কুরআন বোঝানো হয়েছে। তবে কোন কোন মুফাসসির বলেন, এখানে ‘তা’ বলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে। অথচ দুটি অর্থই এখানে হতে পারে। কুরআন যেমন সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ তেমনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ ও সম্মানের পাত্র। [কুরতু বী]

· · [সূরা আল-কলম, আয়াত নং ৫২]

তাফসীর: সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। উৎস: QuranulKarim.com (বিনামূল্যে প্রকাশিত)।

কুরআনের আরবি পাঠ ও বাংলা অনুবাদ: কুরআন এনসাইক্লোপিডিয়া (quranenc.com), quran-json (CC BY-SA 4.0)।