কুরআন › সূরা আল-হাক্কা

সূরা আল-হাক্কা

الحاقة · ৫২ আয়াত · মাক্কী

← আগের সূরাপরের সূরা →

আয়াতের অর্থের নিচে দেখাবে

ٱلۡحَآقَّةُ ১

সুনিশ্চিত বিষয়।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সূরা সংক্রান্ত আলোচনাঃ

[১] শব্দ দ্বারা কিয়ামতকে বুঝানো হয়েছে। [ফাতহুল কাদীর, বাগভী]

আয়াত সংখ্যাঃ ৫২ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ মক্কী।

রহমান, রহীম আল্লাহ্র নামে

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১]

مَا ٱلۡحَآقَّةُ ২

সুনিশ্চিত বিষয় কি

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২]

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ৩

আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩]

كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ৪

আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দটি শব্দ থেকে উৎপন্ন। শব্দের অর্থ আরবী ভাষায় খট্খট শব্দ করা, হাতুড়ি পিটিয়ে শব্দ করা, কড়া নেড়ে শব্দ করা এবং একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে আঘাত করা বুঝাতে ব্যবহৃত হয়। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়ার

জন্য এ শব্দটি ব্যবহার করা হয়েছে। কেয়ামত যেহেতু সব মানুষকে অস্থির ও ব্যাকুল করে দেবে এবং সমগ্র আকাশ ও পৃথিবীকে ছিন্ন-

বিছিন্ন করে দেবে, তাই একে বলা হয়েছে। তাছাড়া কিয়ামতের পূর্বাহ্নে যে মহাশব্দের মধ্যে তার সুত্রপাত হবে এখানে সেদিকেও ইঙ্গিত রয়েছে। [দেখুন-কু রতুবী]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪]

فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ৫

অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৫]

وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ৬

এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এর অর্থ অত্যধিক শৈত্যসম্পন্ন প্রচন্ড বাতাস। [মুয়াসাসার]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৬]

سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ৭

যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৭]

فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ৮

আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৮]

وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ৯

ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এর এক অর্থ উল্টে দেয়া, যা উপরে বর্ণিত হয়েছে। অন্য অর্থ পরস্পরের মিশ্রিত ও মিলিত। লুত আলাইহিস্ সালাম এর

সম্প্রদায়ের বস্তি সমূহকে বলা হয়েছে। [কুরতু বী]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৯]

فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ১০

তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১০]

إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ১১

যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১১]

لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ১২

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১২]

فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ১৩

যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, কী? জবাবে তিনি বললেন, “শিং এর আকারে কোন বস্তুকে বলা হয় যাতে ফুঁ ক দেয়া হবে।” [তিরমিয়ী: ২৪৩০, আবু দাউদ: ৪৭৪২]

[২] পবিত্ৰ কুরআনের কোথাও কোথাও এ দুই শিঙ্গায় ফুঁ ক দেয়ার কথা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ফুৎকারের সময় গোটা বিশ্ব- জাহানের লণ্ডভণ্ড হয়ে যাওয়ার যে অবস্থা সূরা আল-হাজ্জের ১ ও ২ আয়াতে, সূরা ইয়াসীনের ৪৯ ও ৫০ আয়াতে এবং সূরা আত- তাকভীরের ১ থেকে ৬ পর্যন্ত আয়াতে বর্ণিত হয়েছে তা তাদের চোখের সামনে ঘটতে থাকবে। পক্ষান্তরে সূরা ত্বা-হার ১০২ থেকে ১১২ আয়াত, সূরা আল-আম্বিয়ার ১০১ থেকে ১০৩ আয়াত, সূরা ইয়াসীনের ৫১ থেকে ৫৩ আয়াত এবং সূরা ক্বাফ এর ২০ থেকে ২২ আয়াতে শুধু শিংগায় দ্বিতীয়বার ফুৎকারের কথা উল্লেখিত হয়েছে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৩]

وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ১৪

এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৪]

فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ১৫

সেদিন কেয়ামত সংঘটিত হবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৫]

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ১৬

সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৬]

وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ১৭

এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৭]

يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ১৮

সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৮]

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ১৯

অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] শব্দের এক অর্থ, আস। অন্য অর্থ, লও। উদ্দেশ্য এই যে, আমলনামা ডানহাতে পাওয়ার সাথে সাথেই তারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে এবং নিজের বন্ধু -বান্ধবদের তা দেখাবে। সে আহলাদে আটখানা হয়ে আশেপাশের লোকজনকে বলবে, লও আমার আমলনামা পাঠ করে দেখ। কুরআনের অন্যত্র বলা হয়েছে যে, “সে আনন্দচিত্তে আপনজনদের কাছে ফিরে যাবে” [সূরা আল-ইনশিকাক: ৯]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ১৯]

إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ২০

আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২০]

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ২১

অতঃপর সে সুখী জীবন-যাপন করবে

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২১]

فِي جَنَّةٍ عَالِيَةٖ ২২

সুউচ্চ জান্নাতে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২২]

قُطُوفُهَا دَانِيَةٞ ২৩

তার ফলসমূহ অবনমিত থাকবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৩]

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ২৪

বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৪]

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ২৫

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৫]

وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ২৬

আমি যদি না জানতাম আমার হিসাব

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৬]

يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ২৭

হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৭]

مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ২৮

আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৮]

هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ২৯

আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ২৯]

خُذُوهُ فَغُلُّوهُ ৩০

ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩০]

ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ৩১

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩১]

ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ৩২

অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] অর্থাৎ ফেরেশ্তাদেরকে আদেশ করা হবে, এই অপরাধীকে ধর এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর তাকে সত্তর গজ দীর্ঘ এক শিকলে গ্রথিত করে দাও। এ শিকল সংক্রান্ত এক বর্ণনা হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এ শিকলের একটি গ্রন্থি আসমান থেকে দুনিয়াতে পাঠানো হয় তবে (অতি ভারী হওয়ার কারণে) রাতের আগেই যমীনে এসে পড়বে। যদিও আসমান ও যমীনের মাঝের দূরত্ব পাঁচশত বছরের পথ। আর সেটা যদি শিকলের মাথার অংশ হয় (অর্থাৎ আরো বড় ও ভারী হয়) তারপর যদি তা জাহান্নামে ফেলা হয় তবে সেটা তার নিম্নভাগে পৌঁছতে চল্লিশ বছর লাগবে”। [তিরমিয়ী: ২৫৮৮, মুসনাদে আহমাদ; ২/১৯৭]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩২]

إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ৩৩

নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৩]

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ৩৪

এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৪]

فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ৩৫

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৫]

وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ৩৬

এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৬]

لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ৩৭

গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৭]

فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ৩৮

তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘দ্বিতীয় রুকূ ’

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৮]

وَمَا لَا تُبۡصِرُونَ ৩৯

এবং যা তোমরা দেখ না, তার

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৩৯]

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ৪০

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] এখানে সম্মানিত রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। [কুরতু বী]

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪০]

وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ৪১

এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪১]

وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ৪২

এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪২]

تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ৪৩

এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৩]

وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ৪৪

সে যদি আমার নামে কোন কথা রচনা করত

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৪]

لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ৪৫

তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম

সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

[১] উপরোক্ত অর্থ অনুসারে এটি সিফাতের আয়াত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ্র ডান হাত সাব্যস্ত হচ্ছে। [ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসুল জাহমিয়্যাহ ৩/৩৩৮] আয়াতের অন্য অর্থ হচ্ছে, আমরা তার ডান হাত পাকড়াও করতাম। উভয় অর্থই ইবন কাসীর উল্লেখ করেছেন। এ অর্থটি এদিক দিয়ে শুদ্ধ যে, সাধারণত কাউকে অপমান করতে হলে তার ডান হাত ধরে তার উপর আক্রমন করা হয়। [ইবন তাইমিয়্যাহ, আন-নুবুওয়াত: ২/৮৯৮] অপর অর্থ হচ্ছে, তাকে আমরা আমাদের ক্ষমতা দ্বারা পাকড়াও করতাম। [সা'দী; জালালাইন; আর দেখুন, ইবন তাইমিয়্যাহ, আস-সারেমুল মাসলূল আলা শাতিমির রাসূল: ১৭] এটি শুদ্ধ হলেও আল্লাহ্র হাত অস্বীকার করার কোন উপায় নেই। যা অন্যান্য আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৫]

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ৪৬

অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৬]

فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ৪৭

তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৭]

وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ৪৮

এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৮]

وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ৪৯

আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৪৯]

وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ৫০

নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৫০]

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ৫১

নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৫১]

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ৫২

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

· · [সূরা আল-হাক্কা, আয়াত নং ৫২]

তাফসীর: সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর — প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। উৎস: QuranulKarim.com (বিনামূল্যে প্রকাশিত)।

কুরআনের আরবি পাঠ ও বাংলা অনুবাদ: কুরআন এনসাইক্লোপিডিয়া (quranenc.com), quran-json (CC BY-SA 4.0)।